প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:০১ পি.এম
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
বুধবার (২২ জুলাই) নীলফামারী জেলার ডিমলা উপজেলার বুকের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার নদীর কড়াল গ্রাসে কান্নারত হাজার হাজার পরিবারের লক্ষ লক্ষ মানুষ। নদী ভাঙ্গনের শিকার এই সকল নারী, পুরুষ, বৃদ্ধ -শিশু সহ গৃহপালিত পশু - পাখি।
নদী ভাঙ্গনের এমন অবস্থায় পাগলপ্রায় অবস্থা নদী পাড়ের মানুষ। তাদের এই অসহায়ত্ব ও করুন অবস্থায় বুধবার ২৩ জুলাই রাত( ৮) আট টার দিকে তাদের পাশে আসেন (ডোমার - ডিমলা) নীলফামারী -১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
তিনি নদী পারের মানুষের নিকটে গিয়ে তাদের কথা শুনেন এবং তাদেরকে আশ্বস্ত করে বলেন, দ্রুত পদক্ষেপের জন্য জিও ব্যাগ ও কিছু শুকনা খাবারের ব্যাবস্থা করা হয়েছে। আর এই ভাঙ্গনের বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী মহাদয়ের সাথে কথা হয়েছে এবং নদী পারের স্থায়ী সামাধানের জন্য সংসদে আরো উপস্থাপন করা হইবে ইনশাআল্লাহ।
এমপি আব্দুস সাত্তার ঝুনাগাছ চাপানী কেল্লাপাড়া পরিদর্শনে গেলে এমপি মহাদয়কে কাছে পেয়ে উক্ত এলাকাবাসী তাদের জন্য নির্মানের জন্য আবেদন করেন। উক্ত এলাকার মানুষের চলাচলের দূর্দশা দেখে তিনি উক্ত এলাকায় একটা HBB রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আমীর মাওলানা আমিনুর রহমান সহ আরো অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.