হোম » সারাদেশ » বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ

বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ

মো.শাহিন বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিত করতে দুইটি সাবমারসিবল পাম্পের উদ্বোধন করা হয়েছে। “বিশুদ্ধ পানির নিশ্চয়তা, সুস্থ জীবনের অঙ্গীকার”—এই প্রত্যয়কে সামনে রেখে সোমবার (২১ জুলাই) সকালে হরিপুর বাজার ও কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে পাম্প দুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্য রক্ষার অন্যতম পূর্বশর্ত। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিকের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, নাসিক ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফিরোজ এবং ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি নেতা কাইয়ুম, হাবিবুর রহমান আপন, মোহাম্মদ ফারুক, মো. মিজান, মনির, আল আমিন, চুন্নু সাউদ, আজিম সাউদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!