
রবিউল হাসান লায়ন, জামালপুর
মেধা, সততা, ধার্মিকতা ও তেজোদ্দীপক মানবিকতার অনন্য প্রতীক প্রিয় কর্মকর্তা এস এম নূর-মোহাম্মদ শেরপুর জেলার ঝিনাইগাতী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে তিনি জামালপুর সদর থানায় প্রথমে ওসি (অপারেশন) হিসেবে যোগদান করেন। সেখানে নিজ মেধা ও অনন্য কর্মদক্ষতার স্বাক্ষর রেখে পরবর্তীতে একই থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। জামালপুরে দায়িত্ব পালনকালে কাজের মেধা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা কল্যাণ সভা এবং ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি (তদন্ত)’ হিসেবে একাধিকবার পুরস্কৃত ও সম্মানিত হন তিনি।
কাজের প্রতি একনিষ্ঠ ভালোবাসা, মেধা ও নিরলস পরিশ্রমের ধারাবাহিকতায় এবার তিনি ঝিনাইগাতী থানার নতুন অভিভাবক হিসেবে পদায়ন পেলেন।
ব্যক্তিজীবনে তিনি যেমন ধার্মিক, সদালাপী ও নীতিবান, কর্মক্ষেত্রেও ঠিক তেমনি তেজস্বী, চৌকস ও আপসহীন। অহংকারমুক্ত সাদা মনের এই মানুষটি সর্বদাই সাধারণ মানুষকে হাসিমুখে আপন করে নেন। আইনি সহযোগিতার জন্য তাঁর কাছে গিয়ে কাউকে কখনো হয়রানি বা সময়ক্ষেপণের শিকার হতে হয়নি।
"অপরাধীদের বিরুদ্ধে যার অবস্থান বজ্রকঠিন, তিনি সাধারণ ও অসহায় মানুষের জন্য এক পরম মানবিক আশ্রয়স্থল।"
অত্যন্ত দ্রুততার সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক পুলিশিং সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। নতুন এই দায়িত্বে তাঁর পথচলা কল্যাণময় ও বরকতময় হোক। ঝিনাইগাতী থানাতেও তাঁর এই মানবিক, ন্যায়নিষ্ঠ ও পেশাদার পুলিশিংয়ের ধারা অব্যাহত থাকবে—এই প্রত্যাশাসহ তাঁর সুস্বাস্থ্য ও সাফল্যময় দীর্ঘায়ু কামনা করছি।