
বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলার ১নং ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ আলতাফ হোসেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু রায়হান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও ইউপি সদস্য আমিনুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান। এ ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, এলাকার অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় যোগ্য নেতার কোনো বিকল্প নেই।
ইউনিয়নের সার্বিক অগ্রগতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মো. কামাল হোসেনের পাশে থাকার ঘোষণা দেন স্থানীয় জনতা। কামাল হোসেন ফাঁপোর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিরসনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয় ভোটারদের মাঝে এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২