প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:১৬ পি.এম
গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর সোসাইটির উদ্যোগে হাজী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ১১ টায় গাজীপুরের চান্দনার সাগর সৈকত কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশ স্থলে বিভিন্ন বয়সের হাজীদের এক মিলন মেলায় রুপ নেয়। সমাবেশের সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র এড্যাভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল। এতে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
এতে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ড: নাজিম উদ্দীন আহমেদ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, আব্দুল খালেক আকন্দ সহ উপস্থিত ইসলামী চিন্তাবিদগণ।
এসময় হাজীদের অভিনন্দন জানিয়ে সোসাইটির সভাপতি এস এম শফিকুল ইসলাম বাবুল বলেন, হজ্ব পালনকারী হাজীরা আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য শিক্ষা, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশে প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই বৃহত্তর গাজীপুরকে গ্রীন ও ক্লিন সিটিতে রুপান্তর করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণময় কামনায় বিশেষ দোয়াপাঠ করেন মাওলানা আবুল হাসেম।
সবশেষে প্রীতিভোজ এবং উপস্থিত সকল হাজীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার হাজী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.