প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:৩০ পি.এম
বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ হাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র মোস্তাকিম (৩) নামে একটি শিশু খেলা ধুলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়।
পানি থেকে উদ্ধার করে পরবর্তীতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আনুমানিক ১২ টা ৪৫ মিনিটের ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ভরা বর্ষা মৌসুমে আমাদের উচিত ছোট শিশুদের দিকে কড়া নজর রাখা।এভাবে আরো কারো কোলের সন্তান যেন না হারাতে হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.