প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:০৯ পি.এম
আত্রাইয়ে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
শহীদদের এই অবদানকে চিরস্মরণীয় করে রাখতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এবং একটি জবাবদিহিমূলক সমাজ গঠনে উপজেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.