প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:০৫ পি.এম
নাগরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর সদর বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।
আজ ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।
এ সময় তিনি নাগরিক সেবা নিশ্চিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক নাগরপুর সদর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ চলাকালে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.