হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি মোজাম্মেল হককে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি মোজাম্মেল হককে ৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি মোজাম্মেল হককে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি) । ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২টি মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি মোঃ মোজাম্মেল হক (মোজাম) (৪৯)-কে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৫ জুলাই) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মারামারি ও মাদকসহ মোট ৩২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মোজাম্মেল হক (মোজাম) (৪৯) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও তেরকানিয়া গ্রামের মৃত লাজিম উদ্দিনের ছেলে।
 ওসি ডিবি গোলাম রসুল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলা সংক্রান্ত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!