প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ১১:৩০ এ.এম
শিবগঞ্জ চকপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৭৫ বোতল নেশাজাতীয় সিরাপ আটক।

মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাঁকপাড়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি বিশেষ একটি টহাল দল।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ভোর রাত ০৪:৪০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশদীঘি গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত সিরাপ জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.