মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। রোববার ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন শিক্ষার্থী। যাদের সবাই বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শুভাকাক্সিক্ষদের মাঝে আনন্দ বিরাজ করছে।
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এ সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বৃত্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সাফল্যের ধারা বজায় রাখবো ইনশাআল্লাহ্।
অপরদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ১ হাজার জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যাদের মধ্যে ৭১ জন ট্যালেন্টপুল ও ১৪২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০টি কিন্ডারগার্টেনসহ বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন
কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
দেবীনগর ফাঁটাপাড়া গ্রামে জমিজমার পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ঘর বাড়িলুট,
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ধাওয়ায় ৭ হাজার ইয়াবা সহ মোটরসাইকেল জব্দ