
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ফাঁটাপাড়া গ্রামে জমি জামার পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে বাড়ি ঘর লুট হয়েছ। এ বিষয়ে বাদী মোসাঃ সোহফা বেগম (৪৮) তিনি আমাদের জানান গত ০৪/০৭/২০২৬ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৬০), মোঃ আজাদ আলী (৪৮)মোঃ অসিবুল (৪৫) মোঃ শফিকুল ইসলাম (৫০) সর্ব পিতা-মৃত সাজ্জাদ আলী, আরাফাত আলী (২০) পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারেক আলী (২৬),মোঃ দেলোয়ার (২৮) উভায় পিতা- মোঃ জাহাঙ্গীর, মোঃ দোয়েল (২৪), পিতা- মোঃ শফিকুল, মোঃ আক্কাশ আলীকদম (২৪), পিতা- মোঃ আলমগীর, মোঃ জামাল (৩০), পিতা- মোঃ মহবুল,মোঃ সালাম (২৮) পিতা- মোঃ মহবুল, সকল মিলে আমাকে ও মেয়ে তারাবানু (১৫) কে সকল লুটকারী একজোট হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে এবং আমি তাদেরক গালি দিতে বারণ করিলে আমাকে ও মেয়ে তারাবানু (১৫) কে মারধর করে আমার বাড়ি হইতে জোর পূর্বক বের করে দেয়। আমার ভাসুরের বাড়ী তার ছেলে মোঃ সেলিমকে তারা মারধর করে জোর পূর্বক প্রকাশ্যে জল মটার আত্বসাত করে নিয়ে যায় এবং আমার আরেক ভাসুর এর ছেলে রাকিব এর বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে গরু বিক্রির নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা প্রকাশ্যে লুট করে নিয়ে যায়, তারা আবারও পরিকল্পনা করে আমার বাড়ি ফাঁকা পেয়ে রাত ২টার সময় বাড়ীর তালা ভেঙ্গে একজোট হইয়া স্বর্ণের মালা ৪টি, চার ভোরি ও স্বর্ণের হাতের বালা ৩ জোড়া ১.৫ ভোরি, সিলিং ফ্যান ৪টি, ধান ১৫০ মন ও কাসার আসবাবপত্র ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা পরিমান, হাস মুরগী কবুতর, ছাগল, দরির খাট ২টি, জমি বিক্রয়ের ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, চাউল ২০০ কেজি সহ সকল কিছু লুটপাত করে নিয়ে যায়, তাছাড়া বাড়ীর দরজা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করেছে। প্রাণ নাসের হুমকি ধামকি প্রদান করিলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দাখিল করি কিন্ত এখনো কোন পরিত্রাণ পায়নি, আমি এজাহার দায়ের করায় আসামীগণ আমার বড় ক্ষতি সাধন করিতে পারে বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার আতংকিত অবস্থায় রয়েছি।
ঘটনার বিষয়ে অভিযুক্তের পক্ষে আজাদ আলীকে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন বাদী পক্ষ নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে, আমাদের দোষ চাঁপিয়ে তারা মামলায় জিততে চাই।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ একরামুল হোসাইনকে লুটের ঘটনার জানতে চাইলে তিনি বলেন আমি সেখানে তদন্ত টিম পাঠিয়েছিলাম ঘটনা যাচাই-বাছাই করার জন্য আমরা কিছুই পাইনি এটি একটি ভিত্তিহীন ও বানোয়াট ঘটনা।

আরও পড়ুন
কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
লালমোহনে বৃত্তির ফলাফলে হা-মীমের শতভাগ সাফল্য, উপজেলায় বৃত্তিপ্রাপ্তের সংখ্যা যত
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ধাওয়ায় ৭ হাজার ইয়াবা সহ মোটরসাইকেল জব্দ