হোম » সারাদেশ » নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গপড়ি ‘—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১২জুলাই (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির মূল লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনার গুরুত্ব, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে পরিকল্পিত পরিবারের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি। আলোচনা সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ দাঃ) ডা. শফিকুর রহমান সজীব। সভাপতি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন পরিকল্পিত পরিবার গঠন শুধু একটি পরিবারের নয়, বরং দেশের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ঝর্ণা রানী দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল এবং সাংবাদিক মামুন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়নের  পরিবার কল্যাণ সহকারী সাদিয়া আফরোজ। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, মোস্তাফিজুর রহমান এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল্লাহ, নিপুন চন্দ্রসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ভাটরা ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছা. উম্মে রায়হান মারজান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ এসএসিএমও নিপুন চন্দ্র পাল, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, সচেতনতা এবং মানসম্মত স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!