
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পারপুগী ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন পারপুগী ঈদগাহ ময়দান কমিটির সভাপতি রেজাউল ইসলাম রন্টু, অর্থ সম্পাদক মাহবুব আলম বুলেট, সাবেক চেয়ারম্যান ও ১০ নম্বর জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দবিরুল ইসলাম, পারপুগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমাতুল্লাহ, পারপুগী ঈদগাহ ময়দান কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. শরিফুল ইসলাম।

আরও পড়ুন
বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন ‘গোকুল’, সম্মাননা পেলেন চেয়ারম্যান জিয়াউর রহমান
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত