
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জে মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব এর যৌথ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে| এ অভিযানে গত ৩ মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৮জন গ্রেফতার হয়েছে | উদ্ধার হয়েছে ৩ হাজার পিচ ইয়াবা সহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার মাদক দ্রব্য |
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সারা দেশে মাদক নির্মুলে বর্তমান সরকারের উদ্যেগে সাড়া দিয়ে পীরগঞ্জ থানা পুলিশের পাশাপাশী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও রংপুর র্যাব-১৩ পীরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান, তল্লাশি ও নজরদারি জোরদার করেছে| অব্যহত এ অভিযানের ফলে চলতি সনের গত এপ্রিল মাসে পীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১শ’৬৭ পিচ ইয়াবা সহ প্রায় ৮২ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে | সে সঙ্গে দায়েরকৃত ৭টি মামলায় অভিযুক্ত ৭ জনকেই পুলিশ গ্রেফতার করেছে |
পরবর্তি মে মাসে এ অভিযানে আরও সফলতা আসে| এ মাসে ৪শ’ ১২পিচ ইয়াবা সহ প্রায় ২ লাখ টাকা মুল্যের মাদকদ্রব্য উদ্ধার হয়| উল্লেখিত মাসে এ সংক্রান্ত দায়েরকৃত ২১ টি মামলায় অভিযুক্ত ২১ জনকেই পুলিশ গ্রেফতার করে|
সর্ব শেষ গত জুন মাসে এ অভিযানে ২ হাজার ২শ’৬৮ পিচ ইয়াবা সহ ১৬ লাখ ৩২ হাজার ৩শ’ টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে | সে সঙ্গে জুন মাসে এ সংক্রান্ত ১৭টি দায়েরকৃত মামলায় ২৫ জন অভিযুক্তের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে |
সর্বপরি চলতি সনের গত এপ্রিল থেকে জুন পর্যন্ত মাদকদ্রব্য আইনে পীরগঞ্জ থানায় ৪৩টি মামলা দায়ের হয়েছে | দায়েরকৃত এসব মামলায় ৫৩ জন আসামীর মধ্যে ৪৮জন গ্রেফতার হয়েছে| উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৩১ পিচ ইয়াবা সহ প্রায় সোয়া ১৯ লাখ টাকার হিরোইন,চোলাইমদ,গাঁজার গাছ সহ গাঁজা ও ক্যানথারিস |
এ অভিযান সম্পর্কে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের চলমান এ অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না| গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে| সে সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান|

আরও পড়ুন
বগুড়া সদরের শ্রেষ্ঠ ইউনিয়ন ‘গোকুল’, সম্মাননা পেলেন চেয়ারম্যান জিয়াউর রহমান
বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত