প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১:৫২ পি.এম
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
"তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রজন্মের সূন্দর আগামী গড়ি" এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নিবার্হী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে প্রিয়াংকা দাস বলেন, সিমিত সম্পদের দেশে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখতে হবে । জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে করতে হবে ।
উপজেলা বিআরডিবি অফিসার হারুন অর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগতম বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ডাঃ নাইমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ ফারহানা নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন, নেজামপুর কমিউনিটি ক্লিনিকের কর্নমকর্তা নবীউল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন ক্লিনিকের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ৬জন শ্রেষ্ঠ সেবাদান কর্মিদের সম্মানা স্বারক তুলে দেন অতিথি বৃন্দরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.