প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১১:২৯ এ.এম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে২৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ২৯০ বোতল স্কাপ সিরাপ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৯ বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপের একটি চালান জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৯৩৫ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপিতে কর্মরত নায়েক মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ২৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটককৃত Eskuf সিরাপ এর বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.