হোম » সারাদেশ » বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলা পিকআপ ভ্যান, ডেলিভারি ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-২৭৫৪)-এর সাধারণ সভা শুক্রবার (১০ জুলাই) সকালে আদমদীঘি উপজেলার সান্তাহারে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন। সদস্যসচিব স্বপন হোসেন সভা পরিচালনা করেন।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং সংবিধান অনুযায়ী আসন্ন নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইউনিয়নের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান বলেন, শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন। সংগঠনের সংবিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেই নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন।

সভায় আরো বক্তব্য দেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন। এছাড়া বিএনপি নেতা আজাদ, রিকু, রুকু, বেলাল, মুকুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!