প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১:১৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশ ( ডিবি)র অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার, এক নারী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
(১১ জুলাই) শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর একজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ডিবির ওসি গোলাম রসুল জানান, পলাতক আসামি বিলাতু চন্দ্র (৩৯), পিতা- মৃত কার্তিক চন্দ্র, গ্রাম- মহব্বতপুর (মোড়লপাড়া), সদর উপজেলা, ঠাকুরগাঁও। অভিযানে গ্রেফতার হন গহনা বালা (৫৫), স্বামী- মৃত কার্তিক চন্দ্র, একই গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় পলাতক আসামি বিলাতু চন্দ্রের বসতবাড়িতে।ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.