প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৭:৫৭ পি.এম
পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দুগ্ধ খামারিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে শুক্রবার বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৬ ( পীরগঞ্জ)ও রংপুর -৫( মিঠাপুকুর ) এর দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদ সদস্য জীবা আমিনা খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।,মিল্কভিটার মহাব্যবস্থাপক এনায়েত করিম চৌধুরী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা দুস্থ খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে খামারিদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.