প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৪:১২ পি.এম
ভেড়ামারায় জাতীয় ফল মেলার উদ্বোধন

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ ফল ভোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (৯ই জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস চত্বরে ৯ই থেকে ১১ই জুলাই পর্যন্ত এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তারিক হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানটি উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, ফলচাষি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় দেশীয় ও উন্নত জাতের বিভিন্ন ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনমূলক প্রযুক্তির বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকরা বলেন, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করাই এ মেলার মূল লক্ষ্য এবং আগামী ১১ জুলাই পর্যন্ত চলমান এ মেলায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.