প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৬, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৭:০৯ পি.এম
টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা অবস্থিত টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই নতুন ব্যাগ তুলে দেওয়া হয়। ব্যাগগুলো পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, এর ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে তারা বাড়তি অনুপ্রেরণা পাবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজাগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল হইতে এই ব্যাগ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং তাদের শিক্ষা উপকরণের ব্যয়ভার কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, "আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে এবং তাদের পাঠ্যবই ও খাতা গুছিয়ে রাখার সুবিধা করে দিতে এই ব্যাগ বিতরণের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, এই ছোট সহায়তা তাদের শিক্ষাজীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলবে।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রাজাগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রুহিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের আহ্বান জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.