
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী মোতালেব কমিশনারের মা আলবাহার নেছা আজ মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের প্রো-এ্যকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এসময় তিনি ৫ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার লাশ সোনারগাঁও পৌরসভার নতুন টিপরদী এলাকায় তার নিজ বাড়িতে আজ বাদ জোহর জানাজা শেষে নতুন টিপরদী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় মরহুমার নামাজে জানাজায় সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আতা রাব্বী জুয়েল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।