প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৪:৫০ পি.এম
শিশু শিক্ষার্থী দিয়ে শরীর ম্যাসাসের ভিডিও ভাইরালের পর সেই শিক্ষিকাকে শোকজ

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকা শরীর ম্যাসাস করিয়ে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ(শোকজ) দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে এক শিশু শিক্ষার্থী দ্বারা তার শরীর ম্যাসাস করিয়ে নিচ্ছেন।সেই কক্ষে অপর দুই সহকারী শিক্ষিকা মনি আক্তার ও ওয়াহিদা জান্নাত মুনমুন। তাদের একজন পায়ের উপড় পা উঠিয়ে দিয়ে চেয়ারে বসে মোবাইল দেখছেন ও অপরজন চেয়ারে বসে আছেন।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.