
বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ রিপন খান (৩৭) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল পশ্চিম পাড়া গ্রামের আসামির বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আসামির হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার ৫০০ টাকা, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ‘জিক্সার ১৫৫ সিসি’ মোটরসাইকেল, একটি ‘ভিভো’ অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন খান কাশিল পশ্চিম পাড়া গ্রামের তালেব খানের ছেলে।
বাসাইল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল কাশিল পশ্চিম পাড়া গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রিপন খান এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাসাইল থানাসহ বিভিন্ন থানায় ইতিপূর্বেও আরও ৪টি মাদক মামলা রয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মির্জাপুরে কুকুর হামলায় আতঙ্কে মানুষ সহ হাঁস-মুরগি,ছাগল
জামালপুরে মাদক অপবাদে মব জাস্টিস বসতবাড়িতে তাণ্ডব-লুটপাটের পর পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ
নন্দীগ্রামে আরসিসি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন