প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৮:১২ পি.এম
সোনা মসজিদ সীমান্তে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

মোঃ বিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিদিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনা মসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়াম ৫৯ বিজিবির চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ ঈদগাঁহ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ১১২ বোতল Eskuf সিরাপ এবং ৫৫ বোতল Fairdyl সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.