প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৫:৩৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে ২৯ পিস ইয়াবাসহ এক মহিলা গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট শিবগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানাধীন ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ভাউলারহাট শিবগঞ্জ মোড় পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৯ (উনত্রিশ) পিস হালকা কমলা রঙের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোছাঃ আরজিনা বেগম (৩৫), স্বামী: মো. মোশারুল ইসলাম, সাং: রহিমানপুর মধ্য মুন্সিপাড়া, থানা ও জেলা: ঠাকুরগাঁও-কে গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাওঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান আলী জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.