প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৭:১৪ পি.এম
নাচোলে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন

আরিফুল ইসলাম, নাচোল প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি হলরুমে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ড.মুঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা জামাতে আমীর, ইয়াকুব আলী, ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মেজবাউল গনি মাসুদ, বি আর ডিবি কর্মকর্তা, হারুন অর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মূলত রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি এবং লেবু ও বিভিন্ন গাছ/বৃক্ষের চারা বিতরণ করা হয়।
রোপা আমন ধান (উফশী): মোট ৩,৫০০ জন কৃষকের প্রত্যেককে ০১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন (উফশী) ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
পেঁয়াজ বীজ (কন্দ): মোট ৩০জন কৃষকের প্রত্যেককে ২০ শতক জমির জন্য কেজি পেঁয়াজ (কন্দ) বীজ, ১৬০কেজি, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সারএবং ১টি সংরক্ষণ পাত্র দেওয়া হয়।
গ্রীষ্মকালীন শাকসবজি: মোট ১৩০০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজ দেওয়া হয়।
লেবু চাষ: মোট ২৫ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব সার ও ৫টি করে খুটি দেওয়া হয়।
গাছ/বৃক্ষের চারা: এই খাতে নির্ধারিত ৮০০জন কৃষকদের মাঝে প্রতিজনকে ৫টি করে চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫ টিবাঁশের খুঁটি বিতরণ করা হয়।(মোট লক্ষ্যমাত্রা ৪০০০ হাজার টি)।
উদ্বোধনের প্রধান অতিথি ও জানান, সরকারের এই সময়োপযোগী প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষকরা লাভবান হবেন এবং অঞ্চলে বিভিন্ন ফসলের সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পরিশেষে প্রধান অতিথি বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.