
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি):
নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পিতবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এ নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র- ছাত্রী এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিতিতে ডিমলা কৃষি দপ্তরের হলরুমে "নজরুল" বর্ষ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠানে বক্তাগন কবি কাজী নজরুল ইসলামের জীবন আলেখ্যের উপর বিভিন্ন দিক ও তার রচনার কবিতা ও সাহিত্য সংস্কৃতির মাধ্যমে দেশ প্রেমের জন্য তার বলিষ্ঠ লেখনিতে বাঙালি জাতিকে সুসংগঠিত করায় তিনি দীর্ঘদিন কারাবরন করে বিদ্রোহী কবিতা লিখে তিনি নিজে বিদ্রোহী কবি হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল , বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মনোয়ার হোসেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য নীলফামারী জেলা বিএনপি, গোলাম রাব্বানী প্রধান উপদেষ্টা সদস্য নীলফামারী জেলা বিএনপি, রইসুল আলম চৌধুরী উপদেষ্টা সদস্য নীলফামারী জেলা বিএনপি।