প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:১৮ পি.এম
ভেড়ামারায় মাদক-সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিনব কায়দায় মোটরসাইকেলের ২টা ট্যাংকিতে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের হাতে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা কলোনীপাড়া গ্রামের ওলিল মন্ডলের ছেলে মোঃ মাহাবুল মন্ডল (৩০), মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এর তত্বাবধানে এসআই(নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং-০১/০৭/২০২৬ তারিখ রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামস্থ ধৃত আসামী হাবু (৪২), পিতা-মৃত খলিল মন্ডল এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া তার বসত বাড়ীর পশ্চিম পার্শ্বের ঘরের মধ্য হইতে ১৩৪ বোতল ESkuf Cough Syrup, ও অবৈধ মাদকদ্রব্য ০৪ কেজি গাঁজা এবং ০২ টি বিশেষ কায়দায় তৈরীকৃত মোটর সাইকেলের ট্যাংকি (যাহা মাদক পরিবহন কাজে ব্যবহৃত হয়)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে লুকিয়ে মাদক পাচার করে এমন তথ্যের ভিত্তিতে কাজীহাটা গ্রামে অভিযান পরিচালনা করে ২জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখঃ ০১/০৭/২০২৬, ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ রুজু করা হইয়াছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.