প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ৩:৫৪ পি.এম
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহাদ আল কবির, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতা, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রতিনিধি আব্দুল আজিজ, পল্লি বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি এ,কে ফজলুল হক কাশেম, গ্রাম-আদালতের সমন্বয়কারী ইয়াসিন আলী, উপজেলা আনসার ভিডিপির প্রতিনিধি, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.