
আবুল হাশেম
নদী ভাঙনের হাত থেকে চকরাজাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চকরাজাপুর বাজার ও গ্রাম রক্ষায় পাড় বাঁধের কাজ শুরু হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাঈদ চাঁদের সুপারিশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে।
পদ্মার ভাঙনে চকরাজাপুর এলাকা দীর্ঘদিন ধরে হুমকির মুখে ছিল। বাঁধের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এজন্য চকরাজাপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় জনাব আবু সাঈদ চাঁদ এবং রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মরত প্রকৌশলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন
বীরগঞ্জে খাবারে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে ডাকাতির চেষ্টা
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঘেউ ঘেউ করায় কুকুরকে বার্মিজ চাকু দিয়ে নৃশংস আঘাত, রাতেই গ্রেফতার অভিযুক্ত