হোম » সারাদেশ » ধামগড়ে গকুলদাসের বাগ যুব সমাজের উদ্যোগে নকআউট ডিগবাগর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধামগড়ে গকুলদাসের বাগ যুব সমাজের উদ্যোগে নকআউট ডিগবাগর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
বন্দর উপজেলা ধামগড়ে গকুলদাসের বাগ যুব সমাজের উদ্যোগে আয়োজিত নকআউট ডিগবাগর ফুটবল টুর্নামেন্ট এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুন সোমবার বিকেল ৪ টার সময় ধামগড় ৬ নং ওয়ার্ডের গোকুল দাসের বাগ এলাকায় ,গোকুল দাসেরবাগ যুব সমাজের উদ্যোগে এ ডিগবাগর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়।

ধামগড় ৯ নং ওয়ার্ড মুন্নি আক্তরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বন্দর উপজেলা বিএনপি সহ-সভাপতি মো.মোমেন ভূইয়া। বক্তব্যে বলেন,খেলাধুলার গুরুত্ব তুলে ধরেনএবং, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান ও গকুলদাসের বাগ যুব সমাজের উদ্যোগে নকআউট ডিগবাগর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সুন্দর ভাবে আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বেঙ্গল প্লাইউড মিলস লিঃ ব্যবস্থাপনা পরিচালক আসিফ উদ্দিন।
ধামগড় বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সোহেল ভুইয়া,মদনপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা রুহুল আমিন রুহুল প্রধান,ধামগড় ইউনিয়ন তারেক জিয়া পরিষদের সভাপতি শাহ জাহান, ধামগড় বিএনপি নেতা আমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত।

খেলা আয়োজনে ছিলেন মোঃ আসাদ, ফয়সাল, সবুজ,শুভ,সাগর,সাহাদ ভুইয়া,মো.সীমান্ত,মেহেদী,শান্ত।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!