
মোঃ আসাদুজ্জামান নয়ন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ১ কেজি অবৈধ গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (আজ) দুপুর ১:৩০ ঘটিকা থেকে বিকেল ৪:৩০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বিসিজি আউটপোস্ট লালমোহনের সেকশন কমান্ডার মোঃ ইকরামুল কবীর (পিও)-এর নেতৃত্বে এবং একজন গোয়েন্দা সদস্যসহ ০৬ জনের একটি চৌকস টিম লালমোহন থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডের উপজেলা পরিষদের সামনে লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
১. মোঃ মাসুদ (৩৫), পিতা- মৃত মোঃ আজাহার উদ্দিন, মাতা- মহিদা খাতুন।
২. মোঃ আনোয়ার (২৮), পিতা- মোঃ সেলিম, মাতা- নুর নাহার।
উভয় আসামির বাড়ি লালমোহন পৌরসভার ০৭ নং ওয়ার্ডের শেখের দোকান (ওয়েস্টার্নপাড়া) এলাকায়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ১ কেজি অবৈধ গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটির আনুমানিক মূল্য প্রায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে এবং জব্দকৃত মাদক ও অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
নাগরপুর-দেলদুয়ারের বিদ্যুৎ সংকট সমাধানে সক্রিয় এমপি রবিউল আওয়াল লাভলু
কাউখালীতে ঘুষ ও অনিয়মের অভিযোগে বদলি হওয়া কর্মচারীকে ৬ মাসের মধ্যে পুনরায় পদায়নের অভিযোগ
আশুরার আত্মত্যাগের মহান শিক্ষা আমাদের সকলেরই গ্রহণ করতে হবে: খাজাবাবা কুতুববাগী