প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
বাসাইলে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন।
এ সময় বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপজ জাহান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান রনি, ডিজিজ কন্ট্রোল মেডিকেল অফিসার ডা. নাঈম আব্দুল্লাহ এবং বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আগামী ২৮ জুন দেশব্যাপী ৫ বছরের নিচের সকল শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার শিশুকে সুস্থ রাখতে নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.