প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
কাউখালীতে ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৫ জুন)সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ হাসান শাওন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুর রহমান, কাউখালী থানার সাব ইন্সপেক্টর মোঃ মাসুদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক এনামুল হক,রিয়াদ মাহমুদ সিকদার, রফিকুল ইসলাম রফিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এবাদত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিই পিআই এবিএম আনিসুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে
আগামী ২৮ জুন রবিবার উপজেলার ১২০ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ৬ থেকে১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭শত ৮৬ জন,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬ হাজার ৮শ ১৯জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা মাত্র ৪ জন। ১২০ টি কেন্দ্রে দুইজন করে মোট ২৪২ জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন ক্যাম্পে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.