প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
কাউখালীতে ফায়ার সার্ভিস কর্মী সহ ৬ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ফায়ার সার্ভিস কর্মী সহ ৬ ইয়াবা (মাদক) ব্যবসায়ী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায় উপজেলার কলেজ মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আসামি মুস্তাফিজুর রহমানের বাসায় এসআই মহিউদ্দিনের নেতৃত্বে কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল পরিচালনা করেন।এ সময় ওই বাসা ও তার সামনে থেকে ৩০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন কাউকে ফায়ার সার্ভিসে কর্মরত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোস্তফিজুর রহমান পিনটু (৪০), পিতা- মৃত আলী আজগর হাওলাদার, গ্রাম- মুক্তারকাঠি, থানা- কাউখালী; মোঃ ফেরদৌস শিকদার (৩৯), পিতা- মৃত অলিউর রহমান, গ্রাম- লক্ষীপুরা শিকদার বাড়ি; মোঃ আল আমিন মুন্সী (৪০), পিতা- হাজী মাহাতাবউদ্দিন ওরফে ডালিম মুন্সী, গ্রাম- লক্ষীপুরা মুন্সী বাড়ি; প্রবীর কুমার বিশ্বাস (৩৭), পিতা- জহর লাল বিশ্বাস, গ্রাম- কানুয়া, সর্ব থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর; মোঃ মিলন হোসেন রুবেল (৪০), পিতা- মোঃ কাঞ্চন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড, কলেজ রোড, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর এবং ফায়ার সার্ভিস কর্মী হৃদয় কুমার দাস (২৬), পিতা- মানিক কুমার দাস, গ্রাম- মহিষকান্দি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাঠি।
কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.