প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
কুটির শিল্প ও উদ্যোক্তা তৈরিতে বোরহানউদ্দিনে আলোচনা সভা অনুষ্ঠিত

জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘কুটির শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সাচড়া ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন, বিশেষ অতিথি হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক বোরহানউদ্দিন শাখার ম্যানেজার মোঃ জসিম উদ্দিন ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ-তরুণী ও সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, "তরুণ সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। বোরহানউদ্দিনের সাচড়াসহ প্রত্যন্ত অঞ্চলে কুটির শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজিতে ঘরে বসেই হস্তশিল্প, বুটিক বা খাদ্য প্রক্রিয়াজাতকরণের মতো উদ্যোগ নিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। এসময় তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ, লাইসেন্স ও সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সব ধরনের সহযোগিতা করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.