প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রয় এর ৫,৫৪০ টাকা সহ এক মহিলাকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার (২২) জুন মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতেপুলিশ সুপার এর দিক নির্দেশনায়
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা ডিবি এর অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবলের পার হতে আসামি ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০), স্বামী : মোস্তাফিজুর রহমান বাবু, পিতা- শংকর ভদ্র, মাতা - লক্ষ্মী রানী ভদ্র, সাং- জমিদার পাড়া, থানা - জেলা - ঠাকুরগাঁও কে ৫৫ পিচ ইয়াবা, মাদক বিক্রয় এর ৫,৫৪০ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল সহ গ্রেফতার করা হয়।মামলার কার্যক্রম চলমান । মামলার কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
ওসিডিবি গোলাম রসূল জানান এই মহিলা এলাকার ছোটোবড়ো সকলকে ইয়াবা সরবরাহ করে এলাকার পরিবেশ নষ্ট করে যাচ্ছিলো মর্মে জানা যায়, এবং তিনি আরো বলেন মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.