হোম » সারাদেশ » ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২২ জুন ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতারা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, নায়েবে আমীর রফিকুল ইসলাম তালুকদার দুলাল, সহকারী সেক্রেটারি ফিরোজ আহমেদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা ধুনট উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, জনসেবার মান বৃদ্ধি, মাদক ও অপরাধ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকল রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও জনকল্যাণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সমন্বয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!