
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন, ২০২৬) দুপুরে মোল্লাহাট উপজেলার গিরিশনগর মহাশ্মশানের পাশের একটি কঁচা গাছ থেকে প্রদীপ মাঝি (৩৫) নামে ওই ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত প্রদীপ মাঝি উপজেলার গাড়ফা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তিনি গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে এলাকাবাসী জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় মোল্লাহাট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলারআসামি গাজীপুরে গ্রেফতার
ডিমলায় বিষপানে বৃদ্ধার মৃত্যু
সরিষাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারে জনমনে উদ্বেগ