প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
মনোমুগ্ধকর পরিবেশে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
সুন্দর ও মনোরম পরিবেশে শুরু হয়েছে মোরেলগঞ্জ নগর একাডেমি তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা এবং সুশৃঙ্খল পরীক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত জেনারেল শাখায় মোট ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া হিফজুল কুরআন বিভাগে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে সময়মতো কেন্দ্রে উপস্থিত হন। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ গিয়াস উদ্দিন বলেন, "আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও কুরআনের শিক্ষায় গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খল পরিবেশে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাবে। অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে।"
এছাড়াও তিনি বলেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল বিভাগের পরীক্ষা চলবে এবং শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.