প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৪:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
মির্জাপুরে মাদক বিরোধী অভিযানে ২ জন হামলার শিকার
![]()
গকুল রাজবংশী মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযান করতে গিয়ে ২ জন হামলার শিকার হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন ২৬) সন্ধ্যা ছয়টার দিকে দড়িবহর সুমন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
তথ্য মতে জানা যায় যে, একই ইউনিয়নের একই গ্রামের স্থানীয় এলাকায় আজাদ ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী অভিযান করেন এলাকাবাসী। গত শুক্রবার মোয়াজ্জেম হোসেন ও তার চাচাতো ভাই সুমন মার্কেট এলাকায় এক সাথে আড্ডা দিতে বসেন। এসময় বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ তর্কবিতর্ক ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে এলো পাথারী কিল ঘুসি লাথি চড় থাপ্পড় দিয়ে শরীরের বিভিন্ন জাগায় মারাত্মকভাবে জখম হয়। অভিযুক্ত লোকজন মাদক কারবারি এবং মাদক সেবনকারী। অন্যদিকে ভুক্তভোগী লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, অনেক দিন ধরে মোয়াজ্জেম হোসেন তিনি আজাদ ক্লাবের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তাদের গ্রামের মাদকের কারবারি ও মাদক সেবনকারী বেড়েই চলছিল। যাতে করে যুব সমাজ ধ্বংসের পথে না যায়। তারই লক্ষে তারা কাজ করে আসছিল। এর আগে অভিযুক্ত ০৫ নং আসামী আলী আহম্মদ মাদক নিয়ে ধরা খাই পরে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করে ক্লাব থেকে বহিষ্কার করেন। সেই সূত্র ধরে মারামারির অবসান ঘটে।
অভিযুক্ত আসামীরা হলেন, মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের দড়িবহর গ্রামের ০১/ পিতা: মৃত ময়নাল হকের ছেলে রকি সিকদার (২৬) ০২/ পিতা: মিঠু মিয়ার ছেলে মো. রিফাত (২২), ০৩/ পিতা: মো. শাহিন মিয়ার ছেলে শিমুল মিয়া (২০), ০৪/ পিতা: সাইফুল ইসলাম এর ছেলে বাধন (২১), ০৫/ পিতা: মো. ময়নাল হকের ছেলে আলী আহমদ (২৮), ০৬/ পিতা: এস এম আজহারুল ইসলাম এর ছেলে তৌহিদ (২২), ০৭/ পিতা: হাশেম মিয়ার ছেলে বিপ্লব (২০)।
এবিষয়ে বিবাদীদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে মির্জাপুর থানার এস আই মো. হাবিব সাংবাদিকদের বলেন, উক্ত ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.