
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী ফল প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা;মুক্তাদির রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা।
মেলায় বিলুপ্তপ্রায় ও দেশীয় উন্নত জাতের বিভিন্ন ফলের সমন্বয়ে সাজানো স্টল প্রদর্শন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে ফল চাষের সম্ভাবনা, পুষ্টিগুণ এবং দেশীয় ফল সংরক্ষণ ও সম্প্রসারণের গুরুত্ব সম্পর্কে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতেই এ ধরনের প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ভৈরবে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ল অডিট কর্মকর্তা
নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম পেলেন নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা