প্রিন্ট এর তারিখঃ জুন ১৬, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
পীরগঞ্জে বাজারের রাস্তা ২শ মিটার সিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেনুয়া বাজারের ২০০ মিটার রাস্তা সিসি ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার ১৬ জুন সকালে এই রাস্তা সিসি ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ভোমরাদহ ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য মাসুদুল হক, ৭ নং ওয়ার্ড সদস্য কেরামত আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য দাবির উদ্দীন, বিএনপি নেতা আবদুস সামাদ,দবিরুল ইসলাম, আব্দুল আলিম, মোস্তফা আলম কালু সহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.