বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়, একটি বড় যানবাহন বা প্রাইভেটকার পিকাবভ্যান এলাকার রাস্তা দিয়ে যানবাহন আসলে রাস্তার পাশ ছোট থাকায় গাড়িটি ঘুরাতে পারে না, সেই গাড়িটিকে উল্টো পথে আবার ব্যাক করতে হতো, একটি স্থানে বালু ভরাট করলে বড় গাড়ীগুলো একটি অপরকে পাশ করতে পারে চলাচলের আর কোন সমস্যা হবে না।
এই সমস্যা দূর করার জন্য এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ একটি স্থানে বালু ভরাটের উদ্যোগ গ্রহণ করেছেন, বন্দর উপজেলা বিএনপি সহ সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোমেন ভুঁইয়া।
দীর্ঘদিন ধরে এলাকাটির রাস্তা ও নিম্নাঞ্চল বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নিজ উদ্যোগে বালু ভরাটের কাজ শুরু করেন মোমেন ভুঁইয়া।যাতে বিশেষ করে একটি স্থানে বালু ভরাট করলে বড় গাড়ীগুলো একটি অপরকে পাশ করতে পারে চলাচলের আর কোন সমস্যা না হয়।
স্থানীয়রা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। তারা মোমেন ভুঁইয়ার এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোমেন ভুঁইয়া বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনগণের স্বার্থ ও এলাকার উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ,আপনার আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সেবক হয়ে সেবা করতে পারি,আমার পাশে থাকবেন এলাকার উন্নয়নের জনস্বার্থের জন্য আমি সব সময় আপনাদের পাশে আছি।
এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর হবে।