প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
বাসাইলে প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (প্রতিনিধি) টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের ২৫০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে বাসাইল ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই হাঁসের বাচ্চা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়| এতে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হীরা মিয়া| তিনি সুবিধাভোগী নারীদের ˆবজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগ বালাই প্রতিরোধ এবং সঠিক টিকাদান ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
ডাঃ হীরা মিয়া তাঁর বক্তব্যে বলেন, "নারীদের অর্থনৈতিক মুক্তি গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখে| ব্র্যাকের এই উদ্যোগ গ্রামীণ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের বাড়তি আয়ের পথ ˆতরি করবে| প্রাণিসম্পদ বিভাগ থেকে আমরা এই সুবিধাভোগিদের সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এবং এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম| এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউছার আহমেদ এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য মাঠ কর্মকর্তাবৃন্দ|
বক্তারা বলেন, প্রান্তিক নারীদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে| এই হাঁসগুলো সঠিকভাবে লালন-পালন করে নারীরা ডিম ও মাংস বিক্রির মাধ্যমে নিজেদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাঁসের বাচ্চা পেয়ে সন্তোষ প্রকাশ করে কয়েকজন সুবিধাভোগী নারী জানান, এই হাঁসগুলো সঠিকভাবে লালন-পালন করে তারা ডিম ও মাংস বিক্রির মাধ্যমে নিজেদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.