প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে আজ (১৪ জুন) রবিবার সদর থানাধীন ঠাকুরগাঁও পৌরসভার অন্তর্গত ১২ নং ওয়ার্ডের ছিটচিলারং কলাবাগান গ্রামস্থ পুরাতন পাওয়ার হাউজের পরিত্যক্ত বিল্ডিংয়ের সম্মুখ হতে আসামি মোঃ লিয়ন (২৫), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং-সামসনগর(আকচা), থানা ও জেলা-ঠাকুরগাঁও এবং মোঃ মানিক হোসেন (৩৭), পিতাঃ- মোঃ খবিরুল ইসলাম, সাং-ইসলামনগর, থানা ও জেলা-ঠাকুরগাঁও দ্বয় কে পঁচিশ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।এই সংক্রান্তে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ওসি ডিবি গোলাম রসূল জানান মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.