প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
নারী উদ্যোক্তার সাহসী পদক্ষেপ, মোল্লাহাটে ‘মা লেডিস কর্ণার এন্ড টেইলারিং’ উদ্বোধন

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নারী ও শিশুদের প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজলভ্য করতে ‘মা লেডিস কর্ণার এন্ড টেইলারিং’ নামের নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুন) উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ গেটের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা রত্না শিকদার জানান, এলাকার নারী ও শিশুদের প্রয়োজনীয় বিভিন্ন লেডিস সামগ্রী, পোশাক, প্রসাধনী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে শিশু ও মহিলাদের বিভিন্ন ধরনের লেডিস আইটেম পাওয়া যাবে। পাশাপাশি অভিজ্ঞ কারিগরের মাধ্যমে সব ধরনের টেইলারিং কাজও করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
স্থানীয়রা জানান, মোল্লাহাটে নারীদের জন্য এমন একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। নতুন এ উদ্যোগের ফলে এলাকার নারীরা সহজেই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও টেইলারিং সেবা গ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রত্না শিকদার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.