হোম » সারাদেশ » দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে (১৩ই জুন) শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তেরর আয়োজনে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন উদ্বোধন করা হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উপজেলা চত্বরে গাছের চারা রোপন  বিতরন করে কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আবু মোত্তালেব, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, যুবদল নেতা শাহ রিয়ন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!